করোনা ভাইরাস প্রতিরোধে কমিউনিটি সেন্টারে বিয়ে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলেও সেই নিষেধাজ্ঞা অমান্য করে হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে বেরসিক পুলিশের অভিযানে পন্ড হলো বিয়ে। আর পালিয়ে বাঁচলো বর কনে।

জানা যায় প্রশাসনের নির্দেশনা অমান্য করে শুক্রবার (২০ মার্চ) রাতে হাটহাজারী উপজেলার আমান বাজারে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলে প্রশাসনের হস্তক্ষেপে তা পন্ড হয়ে যায়।
তবে আগেই বিয়ের মুল পর্ব হয়ে গিয়েছিল।

বিয়ের খানাপিনা চলার সময় পুলিশ গিয়ে উপস্থিত হলে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় বর। আর কনেও চলে যায় পুলিশ দেখে।
এদিকে খানার টেবিল থেকে তুলে দিয়ে পুলিশ বর যাত্রীদের বের করে দেয় কমিউনিটি সেন্টার থেকে।
এ ব্যাপারে হাটহাজারী থানার এসআই প্রদীপ চন্দ্র দে জানান, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কমিউনিটি সেন্টারে বিয়ে চলছিল। পুলিশ গিয়ে সেখান থেকে লোকজনকে সরিয়ে দেয়। তিনি সরকারের আদেশ সকলকে মেনে চলার অনুরোধ জানান।








