পটিয়া প্রতিনিধি: করোনামুক্ত হয়েই আবারো মাঠে নামলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
তিনি বিগত এক যুগ ধরে প্রতি সপ্তাহে তার নির্বাচনী এলাকা পটিয়ায় উন্নয়ন কর্মকান্ডে সময় দিয়ে আসছিলেন। হঠাৎ করোনা আক্রান্ত হয়ে তিনি দীর্ঘ একমাস পটিয়ায় তার নির্বাচনী এলাকা থেকে দূরে থাকতে হয়।
করোনামুক্ত হয়ে আবারো তার নির্বাচনী এলাকা পটিয়ায় ফিরলেন।
‘মাঠি ও মানুষের নেতা’ হিসেবে পরিচিত হুইপ সামশুর আবারো পটিয়ায় ফিরে আসাতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে যেন প্রান ফিরে এসেছে।
শুক্রবার (২২ জানুয়ারী) সকালে তিনি পটিয়া ফিরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানার মোড়ে নির্মিত আমির ভান্ডার দরবার শরীফের তোরণ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মেয়র প্রার্থী আইয়ুব বাবুল, পটিয়া পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, পৌরকাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, আবু ছৈয়দ, আবদুল মান্নান, খোরশেদ গণি, গোফরান রানা, শফিউল আলম, আমির ভান্ডার দরবার শরীফের আওলাদ ফরিদুল আবছার শাহ্ আমিরী, মামুনুর রশিদ শাহ্ আমিরী, ফখরুদ্দীন শাহ্ আমিরী, করিমুল মোস্তফা শাহ্ আমিরী, কানুন রশীদ শাহ্ আমিরী, সায়েম উল্লাহ্ শাহ্ আমিরী, আমির ভান্ডার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আমির হোসেন।
উল্লেখ্য, হুইপ সামশুল হক চৌধুরী এমপি গত ২৩ ডিসেম্বর রাতে তার করোনা পজেটিভ আসে। এরপর করোনা আক্রান্ত তিনি নগরীর নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাসেবা নেন। পরে তার করোনা পরিস্থিতির অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর গত ১১ জানুয়ারী করোনা পরিক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে।








