নিউজটি শেয়ার করুন

করোনামুক্ত হয়ে কাজে ফিরলেন রাঙ্গুনিয়ার যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা খাইরুল

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ অবশেষে করোনামুক্ত হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. খাইরুল আলম। ২৭ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাঁকে সুস্থ ঘোষনা করে। এরপর ২ জুলাই করোনা জয়ী এই কর্মকর্তা কর্মস্থলে যোগ দেন।

জানা যায়, গত ১৪ জুন তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শে ঘরে থেকে চিকিৎসা নেন। এরমধ্যে তিনি দ্বিতীয়বার নমুনা পরীক্ষা দিলে ২৭ জুন তার করোনা নেগেটিভ আসে।

তিনি রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর এলাকার বাসিন্দা । রাঙ্গুনিয়া উপজেলার সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম করোনা সংক্রমনের শুরু থেকে করোনা প্রতিরোধে মাঠে সক্রিয় ছিলেন। সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে তিনিও মাঠে থেকে কাজ করেছেন।

এসময় তাকে মানুষের সংস্পর্শ যেতে হয়েছিল। আর এতেই তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন। তিনি বলেন, ১১ মে নমুনা দেওয়ার পর ১৪ জুন জানতে পারি আমি করোনা শনাক্ত । করোনা শনাক্ত হলেও মনোবল শক্ত রেখেছি এবং চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলাম।

এসময়ে সৃষ্টিকর্তাকে স্মরন করেছি। সবার দোয়া ও সহযোগিতায় চিকিৎসকদের পরামর্শে নিয়ম মেনে ঘরোয়া চিকিৎসা নিয়েছি। বেশি করে ভিটামিন সি ও ডি–যুক্ত খাবার খেয়েছি। এসময় সহকর্মী ও শুভাকাঙ্খীদের দেওয়া সাহস আমার মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।

নিয়ম মেনে চলে সকলের দোয়া ও সৃষ্টিকর্তার দয়ায় করোনা মুক্ত হয়েছি। করোনা মোকাবেলায় তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান। মনোবল শক্ত রেখে মানসিক দৃঢ়তায় করোনাকে জয় করা সম্ভব।