Site icon CPLUSBD.COM

করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সিপ্লাস ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ।

এমরুল করিম রাশেদ জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তথ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে। তবে হালকা জ্বর এবং কিছুটা কাশি আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তাঁর ফেসবুক পেইজে উল্লেখ করেছেন, ‘এটি আপনাদের সবাইকে জানাতে চাই যে, আমার শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তবে সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমি ভাল বোধ করছি। আপনাদের সবাইকে আমার জন্য দোয়া করার অনুরোধ করছি। আল্লাহ – সর্বশক্তিমান আমাদের সবাইকে এবং আমাদের দেশকে মঙ্গল করুন।’