Site icon CPLUSBD.COM

করোনার ইতিহাসে সাতকানিয়ায় সর্বোচ্চ রেকর্ড; তবে এ রেকর্ড আনন্দের

সিপ্লাসটিভি

জোবাইর রিফাত: করোনাভাইরাস আসার পর থেকে আসার পর থেকে চট্টগ্রামের ১৪ টি উপজেলার মধ্যে সাতকানিয়া উপজেলা করোনার হটস্পট হিসেবে সর্বত্র ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে।তবে আজই সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে ৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে সিপ্লাসকে নিশ্চিত করেছেন উপজেলার স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা আবদুল মজিদ ওসমানী।

বুধবার (২০ মে) একদিনে ৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেন।এসময় তাদেরকে ফুল দিয়ে বিদায় জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও অন্যান্যরা।

সুস্থরা হলেন- সৈকত ধর (৩৪), হাবিবুল্লাহ (৩৫), সাইফুল ইসলাম (৩৮), বোরহান উদ্দিন (৫৫), সালাউদ্দিন (২৪) ও নিলু বড়ুয়া (৩০)।

সিপ্লাসটিভি

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আব্দুল মজিদ ওসমানী সিপ্লাসকে বলেন, এটি সাতকানিয়ায় করোনা আসার পর থেকে সর্বোচ্চ সুস্থের রেকর্ড সংখ্যা। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর।

ছয়জন করোনামুক্ত হবার পর তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।

করোনাকালে বারেবারে গণমাধ্যমের শিরোনাম হয়েছিল সাতকানিয়া উপজেলা।যেখানে ক্রমান্বয়ে রোগী বেড়েই চলেছিলো।

এ নিয়ে সাতকানিয়া উপজেলায় এখন আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ জন (মৃত-১) ও সুস্থ হয়েছেন ২৩ জন।

গেলো (৮ মে) ৪ জন রোগী ভর্তির মধ্য দিয়ে উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়। পরবর্তীতে মোট রোগীর সংখ্যা ৮ জনে গিয়ে দাঁড়ায়। সে ৮ জন থেকে আজ ৬ জন সুস্থ হলেও অন্য ২ জন এখনো চিকিৎসাধীন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যনুযায়ী কিছুদিন আগেও করোনা আক্রান্তের দিক দিয়ে উপজেলা পর্যায়ে সাতকানিয়া উপজেলা শীর্ষে থাকলেও ১৯ মে’র রিপোর্ট অনুযায়ী পটিয়া উপজেলা এখন সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে এগিয়ে।পটিয়ায় ৪৫ জন আক্রান্ত।

এদিকে সাতকানিয়ার পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলাও এখন সাতকানিয়া উপজেলাকে আক্রান্তের দিক দিয়ে ছাড়িয়ে গেছে।লোহাগাড়ায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত ১৯ মে’র রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৩৭ জন।

প্রসঙ্গত: করোনা মহামারি রোধে গেলো ১৫ এপ্রিল সাতকানিয়া উপজেলাকে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।