Site icon CPLUSBD.COM

করোনার কারণে ওমানে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট নবায়নের বিশেষ ব্যবস্থা

মীর মাহফুজ আনাম, মাস্কাট থেকে:  করোনা ভাইরাসের কারণে দূতাবাস কার্যক্রম বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট নবায়নের ঘোষণা দিয়েছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের কাউন্সেলর ( পাসপোর্ট ও ভিসা) আবু সাঈদ স্বাক্ষরিত আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার কারণে যাদের পাসপোর্টের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছছে অথবা আগামী দুই মাসের মধ্যে শেষ হয়ে যাবে তারা অতি জরুরি ভিত্তিতে দূতাবাসে এসে MRP পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

তারা ইচ্ছা করলে আপাতত দূতাবাসে এসে MRP পাসপোর্টটি ১ (এক) বা ০২ (দুই) বছরের জন্য হাতে লিখা নবায়ন করে নিতে পারবেন । তাছাড়া যাদের পাসপোর্টের মেয়াদ আগামী দুই মাসের বেশি রয়েছে,করোনা ভাইরাসের কারণে তারা যেন দূতাবাসে না এসে তাদের কাছাকাছি বিভিন্ন স্থানে নতুন পাসপোর্টের আবেদন জমা করতে পারবেন।

সেই লক্ষ্যে দূতাবাস ব্যবস্থা গ্রহনের চেষ্টা করছে। এতে দূর দুরান্ত থেকে প্রবাসী ভাই বোনদের MRP পাসপোর্টের জন্য আর কষ্ট করে মাস্কাটস্থ দূতাবাসে আসতে হবে না। এ বিষয়ে দূতাবাস থেকে খুব সহসাই নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হবে।

সুতরাং যাদের MRP পাসপোর্টের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে অথবা ০২ (দুই) মাসের মধ্যে শেষ হয়ে যাবে তারা অতি জরুরি ভিত্তিতে দূতাবাসে এসে MRP পাসপোর্টের আবেদন জমা করে এবং প্রয়োজন বোধে সাময়িকভাবে পুরাতন পাসপোর্টটি হাতে লিখা নবায়ন করে নেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য ওমান সরকারের সকল নিয়ম কানুন মেনে ওমান প্রবাসী ভাই বোনদের সার্বিক সেবা প্রদানে বাংলাদেশ দূতাবাস মাস্কাট সর্বদা চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে দূতাবাস আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছে।