Site icon CPLUSBD.COM

করোনার টিকা নিয়ে ‘নয় ছয়’ কারীদের শাস্তি চান মেয়র

জিয়াউল হক ইমন: করোনার এই দূর্যোগময় সময়ে সব শ্রেণী-পেশার মানুষ টিকা নিতে ভীড় জমাচ্ছেন টিকাদান কেন্দ্রে।

চাহিদা বৃদ্ধি পাওয়ায় টিকা নিয়ে ব্যবসার অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।

এবার এ নিয়ে মুখ খুললেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।

মেয়র বলেন, করোনার টিকা নিয়ে যারা ব্যবসা বা ‘নয় ছয়’ করছে তাদের কঠিন শাস্তির আওতায় আনা উচিত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকালে গণটিকা নিয়ে সিপ্লাসটিভির সাথে সাক্ষাতকারে এ কথা বলেন মেয়র।

এ সময় ধাপে ধাপে সবাই গণটিকার আওতায় আসবে বলেও জানান তিনি।

অন্যদিকে এদিকে টিকা প্রত্যাশী সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

প্রসঙ্গত: চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি টিকাদান কেন্দ্রে দায়িত্বরত বিষু দে নামে এক কর্মচারী টাকার বিনিময়ে বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় গ্রেফতার মো. হাসান ও মোবারক আলীকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিও লিঙ্কে প্রবেশ করুন….