সিপ্লাস প্রতিবেদক: আজ মঙ্গলবার (৩১ মার্চ) জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক চান্দগাও, বাকলিয়া, পাচলাইশ ও খুলশী থানাধীন এলাকায় করোনা ভাইরাস জনিত প্রাদুর্ভাব মোকাবেলায় হোম কোয়ারেইণ্টাইন নিশ্চিতকরণ , বাজার মনিটরিং ও জরুরী প্রয়োজন ব্যতীত জনসাধারণের নিজ গৃহে অবস্থান বজায় রাখার নিমিত্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মামনুন আহমেদ অনীক।
এ সময়ে বহদ্দার হাট বাজার, কর্ণফুলী শপিং কমপ্লেক্স, ঝাউতলা বাজার ইত্যাদি এলাকা পরিদর্শন করা হয়।
অপ্রয়োজনে জনগণকে বাজারে ভীড় করা থেকে বিরত থাকা ও সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা করার অনুরোধ করা হয়।
জরুরী সেবার আওতাবহির্ভূত বেশ কিছু দোকান খোলা অবস্থায় পাওয়া গেলে তা তাতক্ষণিক ভাবে বন্ধ করে দেয়া হয়। পুলিশ বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা প্রদান করে।
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী, হালিশহর, আকবরশাহ থানায় করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণ,বাজার মনিটরিং ও সেনা বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফাহমিদা আফরোজ।
৭ জন প্রবাসীর হোম কোয়ারান্টাইন নিশ্চিত করনে পরিদর্শন করা হয় ইতালির ১, কাতার ৩, ওমান ২, সৌদি আরব ২।পাহাড়তলী, হালিশহর ৩ বাজার মনিটরিং ও সচেতন করন। সাথে সেনাবাহিনী ছিলো অভিযানকালে উল্লিখিত এলাকার বিভিন্ন কাঁচা বাজার পরিদর্শন ও মাইকিং এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে নগরবাসীকে সচেতন করা হয়।
বেশ কিছু দোকানের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে রং দ্বারা চিহ্নিত করে সেটা মানার পরামর্শ দেয়া হয়।
ফইল্লাতলী বাজারের হোসেন স্টোর কে মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ২০০০ টাকা এবং ধীরেন্দ্র স্টোর কে অধিক মূল্যে পণ্য বিক্রির জন্য ২০০০ টাকা জরিমানা করা হয় ।
মানুষজন যাতে প্রয়োজন ছাড়া বাসার বাইরে অবস্থান না করেন সে ব্যাপারে মাইকিং করা হয়।
তাছাড়া ৪ জন ব্যক্তির হোমকোরেনটিন নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম মহানগরীর চকবাজার, বায়েজিদ, সদরঘাট,কোতোয়ালি থানায় করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণ,বাজার মনিটরিং ও সেনা বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিরীন আক্তার।
অভিযানকালে কামাল বাজার, মৌলভীবাজার, বউ বাজার, বহদ্দার হাট ইত্যাদি কাঁচা বাজার পরিদর্শন ও মাইকিং এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে নগরবাসীকে সচেতন করা হয়।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্দর, ইপিজেড,ডাবল্মুরিং ও পতেংগা এলাকাগুলোতে হোম কোয়েরেন্টাইন ভেরিফিকেশন এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ কার্যক্রমে জেলাপ্রশাসন, চট্টগ্রামকে সার্বিক সহযোগিতা করেন সেনাটহল টীম এবং সি এম পির পুলিশ বাহিনী।
এ সময় ৫ জনের হোম কোয়ারাইন্টিন নিশ্চিত করা হয়।

