নিউজটি শেয়ার করুন

করোনার মধ্যেই থেমে নেই মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

আনোয়ারা প্রতিনিধি: করোনার মধ্যেই থেমে নেই মাটি কাটা। অঘোষিত লকডাউনের সুযোগে আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে লুট করে অবৈধভাবে ফসলি জমির মাটি বিক্রি করছে স্থানীয় একটি চক্র।

এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে আনোয়ারা সদরে বনফুল ডেইরি ফার্মের উত্তর পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এসময় অবৈধ মাটি কাটার অপরাধে একটি খননযন্ত্র ও ট্রাক আটক করে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ চৌধুরী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী বলেন, করোনাভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু চক্র মাটি কাটা নিয়ে ব্যস্ত। আমরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানাসহ খননযন্ত্র নষ্ট করে দিয়েছি। গতকালও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, কোনোভাবেই ফসলি জমির মাটি কেটে দেওয়া যাবে না। এ অভিযান অব্যহত থাকবে।