সিপ্লাস প্রতিবেদক: সারাদেশের ন্যায় চট্টগ্রামেও প্রতিনিয়ত বেড়ে চলছে করোনা ভাইরাস সংক্রমণের হার।
মঙ্গলবার(২৭ জুলাই) চট্টগ্রামে করেনায় শনাক্ত ও মৃত্যু সংখ্যা রেকর্ড ছুয়েছে।
নগরীর বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালে খালি নেই আইসিইউ এইচডিওসহ সাধারণ বেড। ঠিক এই সময়ে উল্টো চিত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নতুন ইউনিট তথা সাবেক হলি ক্রিসেন্ট হসপিটালে।
যেখানে সরকারী ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে ১০টি আইসিইউ বেড সহ ৬০ বেডের হাসপাতালে ১৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এ যেন সংকটে একটু সস্তির খবর।
সোমবার(২৬ জুলাই ) বিকালে নগরীর খুলশী জাকির হোসেন এলাকায় অবস্থিত সাবেক হলিক্রিসেন্ট হাসপাতালে গেলে এই দৃশ্য দেখা যায়। যেখানে ভর্তি থাকা রোগীরা চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট।
করোনা রোগীর চাপ বাড়লে প্রয়োজনে ১০০ বেড করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী।
প্রসঙ্গত : চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী ২৭ জুলাই মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩শ ৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৮৩৩ জন এবং উপজেলার ৪৭৭ জন।
এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১৫ জন।
বর্তমানে যেখানে করোনা চিকিৎসা দিতে সরকারী- বেসরকারী হাসপাতাল হিমশিম খাচ্ছে। ভবিষতে আরো বেশী সংক্রমিত হলে অবস্থা মারাত্মক আকার ধারণ করবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর এই সঙ্কটে সরকারী ব্যবস্থাপনায় সাবেক হলি ক্রিসেন্ট হাসপাতালে বেড খালি থাকা স্বস্তির খবর মনে করছেন রোগী ও রোগীর স্বজনরা।
বিস্তারিত ভিডিওতে..








