Site icon CPLUSBD.COM

করোনায় আক্রান্ত এমপি এবাদুল করিম

সিপ্লাস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকও (এমডি)।

মঙ্গলবার (২৬ মে) রাতে তার বড় ভাই ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওবায়দুল করিম জানান, এবাদুল করিম বুলবুল করোনায় আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি বলেন, ‌‌পাঁচদিন আগে আমার ছোট ভাইয়ের করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর থেকে সে বাসাতেই চিকিৎসা নিচ্ছে। এখন ভালো আছে।

বুধবার (২৭ মে) সকালে এবাদুল করিম বুলবুলের পিএ মোক্তার সিকদার জানান, ‌ঢাকার বাসায় স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন এমপি। বর্তমান তার শারীরিক অবস্থা বেশ ভালো আছে।

এবাদুল করিম বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও আবাসন খাতের প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।