সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফখরুল আলম করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার তিনি অফিস করে সন্ধ্যায় জানতে পারেন করোনা পজেটিভ। এ বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) থেকে তাঁর স্থলে দায়িত্ব পালন করছেন ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।
তিনি পরিবারের সাথে কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানান ডেপুটি কমিশনার।








