নিউজটি শেয়ার করুন

করোনায় আক্রান্ত মহেশখালীর মেয়ে প্রকৌশলী ইসমত আরা ইসমু

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা নুরুল হকের মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির তিন তিনবার সদস্য ও করোনার সম্মূখযোদ্ধা প্রকৌশলী ইসমত আরা ইসমু করোনায় আক্রান্ত হয়েছেন।

রাজধানী ঢাকার উত্তরা একটি হাসপাতালের পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট বড় ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান নিরু।

শরীরে করোনার লক্ষণ দেখা দিলে তার বোন করোনা টেষ্ট করান। ইতিমধ্যে তিনি পরীক্ষার জন্য স্যাম্পল জমা দিয়েছিলেন। জমা দেওয়ার পর প্রকৌশলী ইসমত আরা ইসমুর করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। কিন্তু শারীরিকভাবে তিনি ভাল নাই।

তিনি বর্তমান রাজধানীর United Hospital এর ICU তে জীবন মরণ সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে প্রকৌশলী ইসমত আরা ইসমুর করোনা পজেটিভ আসার খবর ( ১২ এপ্রিল) সোমবার রাত ১১ টার সময় সোস্যল মিড়িয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে তার নিজ ভূমি মহেশখালী ছড়ি পড়লে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

আওয়ামী লীগের নেত্রী প্রকৌশলী ইসমত আরা ইসমুর সুস্থতার জন্য মহেশখালী-কুতুবদিয়াবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।