Site icon CPLUSBD.COM

করোনায় আক্রান্ত মুসলিমার স্বজন কচ্ছপিয়াতে!

কক্সবাজারে যে নারী করোনা ভাইরাসে সনাক্ত তার বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালীতে। তার নাম মুসলিমা খাতুন(৭০)। সে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রির কাটা এলাকার মৃত ওয়াহেদ আলীর পুত্র মৌঃ নুরুল হকের সাশুড়ি।

জানা গেছে, আক্রান্ত ওই মহিলা সাবেক নির্বাচন কমিশন সচিব ও বর্তমান জনপ্রশাসন সচিব হেলাল উদ্দিন আত্মীয়। কিছু আগে, মুলিমা সৌদি আরব থেকে ওমরা হজ্জ্ব করে আসার পর অসুস্থ হয়ে কক্সবাজার সদর মেডিকেলে ভর্তি হলে তার লক্ষন দেখে সন্দেহ হলে, বিশেষজ্ঞ ডাক্তারেরা তার রক্তের সেম্বল ঢাকায় পাঠায়। পরে ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে, ঢাকা থেকে কনফার্ম করা হয় তার করোনা পজিটিভ। তথ্যসুত্রঃ ডাঃ নজরুল ইসলাম সহকারি অধ্যাপক ও সার্জন (সার্জারি বিভাগ) কক্সবাজার মেডিকেল কলেজ। হাসপাতাল সুত্রে জানা গেছে, কক্সবাজারে ১ম করোনা ভাইরাসে আক্রান্ত ওই রোগী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন আছেন।

কচ্ছপিয়া বীট পুলিশিং এর এক কর্মকর্তা জানান, ‘আক্রান্ত রোগী মৌলানা নুরুল হকের সাশুড়ি হওয়ায়, তার স্ত্রী (নুরুল হকের স্ত্রী) মায়ের সেবা করার জন্য হাসপাতালে অবস্থান করেন। এর মধ্যে তাদের আত্বীয় স্বজনদের মাঝে বেশ কয়েকবার আনাঘোনা হয়েছে বলে দাবী করেন তিনিসহ ফাক্রির কাটার একাধিক লোক’। যার কারনে বর্তমানে ওই এলাকাটি আশংকাজনক বলে দাবী করেন এলাকার সচেতন মহল।

এই ব্যাপারে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা জানান, পুরো রামু উপজেলা বর্তমানে লকডাউন আছে। তাছাড়া কচ্ছপিয়াসহ গর্জনিয়া বাজারকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে, পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িকেও লকডাউন ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন।