নিউজটি শেয়ার করুন

রাউজানের উপজেলা চেয়ারম্যান এহাসানুল হায়দার বাবুল করোনা আক্রান্ত

১৫ মে পর্যন্ত তাঁর সংস্পর্শ নিরাপদ বলে উল্লেখ করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন

সিপ্লাস প্রতিবেদক: করোনায় আক্রান্ত হলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল।

মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রকাশিত রেজাল্ট থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।

এহসানুল হায়দার চৌধুরী বাবুল সিপ্লাসকে বলেন, শেষ পর্যন্ত করোনায় আক্রান্তদের তালিকায় আমার নামও চলে আসলো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

সিপ্লাসের এক প্রশ্নের জবাবে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ফজলে রাব্বী বলেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দায় চৌধুরী বাবুলের করোনা উপসর্গ দেখা দেয় ১৭ মে রোববার। ১৮ মে সোমবার তাঁর নমুনা সংগ্রহ করার পর ১৯ মে করোনা পজিটিভ পাওয়া যায়। নিয়ম অনুযায়ী উপসর্গ দেখা দেয়ার দুই আগে ১৫ মে পর্যন্ত তাঁর সংস্পর্শ কেউ আসলে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এতে কেউ সংক্রমিত হওয়ারও আশঙ্কা নেই।