Site icon CPLUSBD.COM

করোনায় আক্রান্ত সাংসদ ফজলে করিম হাসপাতালে ভর্তি

সিপ্লাস প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছার পরপরই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ফজলে করিম চৌধুরীর একান্ত সচিব এম মাসুম জানান, তিনি বুধবার ভোরে সড়ক পথে রওনা দিয়ে ঢাকায় পৌঁছেই হাসপাতালে ভর্তি হন । তিনি এখন ভালোই আছেন।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরীর ডায়াবেটিস ও প্রেসারের সমস্যাও আছে বলে জানান মাসুম।

জ্বর-সর্দিতে ভুগতে থাকা সাংসদের নমুনা সোমবার সকালে চট্টগ্রামে পরীক্ষা করতে দেওয়া হয়। রাতেই তার প্রতিবেদনে করোনাভাইরাস পজিটিভ।

এরপর থেকে পাথরঘাটার বাসাতে আইসোলেশনে ছিলেন তিনি।

২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৯ সালে চারবার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ফজলে করিম চৌধুরী।