সিপ্লাস প্রতিবেদক: কোভিট ১৯ এ আক্রান্ত চট্টগ্রাম মহানগর পুলিশ(সিএমপি)র গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান এখন লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন।
বর্তমানে তিনি ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করোনা মহামারির শুরু থেকেই তিনি চট্টগ্রাম নগরবাসীকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে তিনি দ্বায়িত্ব পালন করেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর করা, করোনার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রীও ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম সরাসরি তদারকি করেন ডিসি মিজান।
সিএমপির মুখপাত্র ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান, গত ২৩ জুন গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমানের স্যারের শরীরে করোনা ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডিসি মিজানের শারীরিক সুস্থতা কামনায় সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

