সিপ্লাস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার (২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বছরের ১৩ জুন স্বাস্থ্য সচিবের স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৮ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনার টিকা নিয়েছিলেন স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান।








