Site icon CPLUSBD.COM

করোনায় আক্রান্ত হওয়ায় ঢাকায় গিয়ে শপথ নিতে পারলেন না কাউন্সিলর জোবাইদা নার্গিস খান

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড-২ এর কাউন্সিলর জোবাইদা নার্গিস খান ঢাকায় গিয়ে শপথ নিতে পারলেন না।

তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার(১১ফেব্রুয়ারী) ও তিনি হাসপাতোলে চিকিৎসা নিচ্ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চসিক নির্বাচনের সময় অত্যধিক পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়লে নির্বাচনের পরপরই জোবাইদা নার্গিস ও তার দুই ছেলে মা ও শিশু হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তিনি ও তার দুই ছেলের করোনা পজিটিভ শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে জোবাইদা নার্গিস খানের ছেলে আশেক রসুল খান সিপ্লাসকে বলেন, করোনায় আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বৃহস্পতিবার ঢাকায় গিয়ে তার মা শপথ নিতে পারেন নি। সুস্থ হওয়ার পর তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছ থেকে শপথ গ্রহণ করবেন।