সিপ্লাস ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। বর্তমানো চট্টগ্রাম শহরের বাসায় আইসোলেশনে আছেন তিনি। এ বিষয়টি নিশ্চিত করেছে হুইপপুত্র।
শুক্রবার (২৫ ডিসেম্বর) করোনা পরীক্ষায় পজেটিভ আসে।
জানা যায়, করোনাকালে পটিয়ার মানুষের খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হুইপ শামসুল হক চৌধুরী মাঠ পর্যায়ে দিনরাত কাজ করছে। পটিয়ায় তার ব্যক্তিগত উদ্যোগে অন্তত ৬৫ হাজার মানুষকে ত্রান বিতরন, পটিয়া হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা করোনা ওয়ার্ড স্থাপন করেন। এছাড়াও সংসদের অধিবেশন সহ রাজনৈতিক কর্মসূচিতেও নিয়মিত অংশ নেন তিনি।








