সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে জ্যেষ্ঠ্য আইনজীবী মাহফুজ উল আলম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি পটিয়ায় উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার (১০ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বলেন, তিন সপ্তাহ আগে উনার (মাহফুজ) কোভিড পজেটিভ আসে। আগে থেকে হার্টের অসুখ ছিল। গত ১৫ দিন ধরে জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝে কিছুটা সুস্থ হয়েছিলেন। দুই-তিনদিন আগে আবার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে আজ তিনি মারা যান।








