নিউজটি শেয়ার করুন

করোনায় আক্রান্ত হয়ে মক্কায় রামু’র নুরুল হক নুরু’র মৃত্যু

হাবিবুর রহমান সোহেল,রামু: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পবিত্র মক্কা নগরীতে রামুর মোহাম্মদ নুরুল হক নুরু মৃত্যু হয়েছে।

বুধবার(২০ মে) রাতে মক্কার একটি হাসপাতালে মোহাম্মদ নুরুল হক ( ৫০) করোনা’র উপসর্গ নিয়ে ভর্তি হয়ে মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তিনি রামুর ফতেখাঁরকুল ইউনিয়নে’র ৩ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়া’র মৃত ফজল করিম (ফজু)’র ছোট ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ ভাই, ৬ বোনসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান।

মৃত্যুর বিষয়টি তার পারিবার নিশ্চিত করেছেন।

জানা গেছে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন দিন যাবত পবিত্র মক্কা নগরীতে সাপুয়া আল জিহাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে রামু সমিতি সৌদি আরব নুরুল হক নুরুর মৃত্যুতে গভীর শোক জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।

এলাকাবাসী জানান মৃত নুরুল হকের ছোট্ট ৩ ছেলে’কে নিয়ে তার  স্ত্রী এখন দুর্বল হয়ে পড়েছেন।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।