সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াটার দিকে তিনি কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আতাউর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৩১তম ব্যাচের ছাত্র ছিলেন। মৃত্যুকালে আতাউর স্ত্রীসহ দুই সন্তান রেখে যান।








