নিউজটি শেয়ার করুন

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স

সিপ্লাস ডেস্ক: নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আকলিমা বেগম (৩০) সন্তান জন্মের পাঁচদিন পর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি সোনাইমুড়ী উপজেলার সাইফুল ইসলামের স্ত্রী।

শুক্রবার (১১ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১ জুন প্রসূতি আকলিমার করোনা পরীক্ষা দিলে পরদিন তার পজিটিভ ফলাফল আসে। ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে ৫ জুন তিনি ছেলে সন্তানের জন্ম দেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার (১০ জুন) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।