ইশতিয়াক আসিফ, আমিরাত প্রতিনিধি: কভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমিরাত প্রবাসী কমর আলী আইয়ুব ফুজাইরা দিব্বা হাসপাতালে মৃত্যুবরন করেন।
চিকিৎসারত অবস্থায় গত ২৯ মে রাত ১টার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কমর আলী আইয়ুবের দেশের বাড়ী চট্টগ্রাম জেলার ছৈয়াদাবাদের পুর্ব হাসিম পুর ইউনিয়নে।
চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদ পূর্ব অন্চল ফুজিরার সভাপতি বাবু তপন সরকার ও সাধারন সম্পাদক মাহাবুবুল হক মাহাবুব তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন তিনি মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে গেছেন এবং দীর্ঘ দিন যাবত দিব্বা বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন দায়িত্ব ও প্রবাসী বাংলাদেশীদের কল্যাণের কাজে নিয়োজিত রেখেছিলেন নিজেকে।








