সিপ্লাস প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে শিল্পপতি জেএমএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ আলীর রাতুল (৬০) মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টা ৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার ( ১৬ এপ্রিল) বাদ জুমা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ গরীবুল্লাহ শাহ (রঃ) কবরস্থানে দাফন করা হবে।
করোনা আক্রান্ত হওয়ার পর গত শুক্রবার তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।








