করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইসি মাহবুব তালকুদার

সিপ্লাস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালকুদার। এ বিষয়টি নিশ্চিত করেছেন ইসির ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাতে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এখন তাকে কেবিনে আনা হচ্ছে। পরে হাসপাতালে ভর্তি করা হয়।