নিউজটি শেয়ার করুন

করোনায় একদিনে ২৬৪ মৃত্যুর রেকর্ড

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এই সময়ে আরও ১২ হাজার ৭৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার(৫ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে। করোনা শনাক্ত হয়েছে মোট ১৩ লাখ ২২ হাজার ৭৪৪ জনের।
গত ২৪ ঘন্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।
এর আগে বুধবার (৪ আগস্ট) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়। এই দিন করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৮১৭ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here