নিউজটি শেয়ার করুন

করোনায় গর্ভের সন্তানসহ চট্টগ্রামে চিকিৎসকের মৃত্যু

করোনায় গর্ভের সন্তানসহ চট্টগ্রামে চিকিৎসকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারী চিকিৎসক মারা গেছে।

শুক্রবার সকালে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে দিনার জেবিন (২৯) নামে ওই চিকিৎসক মারা যান।

ডা. জেবিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। তিনি নগরীর দেওয়ানহাট মীর পাড়া এলাকার রাকিবুল হাসানের স্ত্রী।

মা ও শিশু হাসপাতাল সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ ধরে ম্যাক্স হাসপাতালে ভর্তি ছিলেন জেবিন। আজ সকালে তার মৃত্যু হয়।

ডা. জেবিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন ম্যাক্স হাসপাতালের একজন চিকিৎসক। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের সেই সন্তান মারা যায়।

চট্টগ্রামে এ পর্যন্ত ২৫ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখা জানিয়েছে।