নিউজটি শেয়ার করুন

করোনায় ঘরবন্দী থাকা অসহায় মানুষদের ত্রাণ সহযোগিতায় ঊষা ক্লাব চট্টগ্রাম

প্রেস বিজ্ঞপ্তি: করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা, কর্মহীন, অসহায় হতদরিদ্রদের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে চট্টগ্রাম শহরস্থ সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ঊষা ক্লাব চট্টগ্রাম।

শহরের বিভিন্ন অলি গলিতে ঘুরে ঘুরে হতদ্ররিদ্রদের নিকট নিত্যপ্রয়োজনীয় খাবার পৌছে দিচ্ছে সংগঠনটি।সংগঠনের সভাপতি সাইদুল হক জনি ও সাধারণ সম্পাদক সাদেক রেজার নেতৃত্বে ক্লাবের কার্যকরী কমিটির সহযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রায় ২ শতাধিক পরিবারের নিকট এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক রেজা বলেন, সারাদেশ এখন লকডাউনে। এমতাবস্থায় দেশের সাধারণ জনগণ বিশেষ করে যারা দিনে আনে দিনে খায় অর্থাৎ খেটে-খাওয়া শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা বন্ধ প্রায় এবং কর্মঘণ্টা বন্ধ মানেই অধিকাংশের আয়ের পথ ও বন্ধ। তাই আমরা তাদের নিয়মিত এই ধরণের সহায়তা করে যাব।