Site icon CPLUSBD.COM

করোনায় চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তার মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জসীম উদ্দিন মজুমদার চট্টগ্রাম কাস্টমস হাউসের এক রাজস্ব কর্মকর্তার মৃত্যু হয়েছে।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সৈয়দ এ মুমেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ২টা ৫ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জসীম উদ্দিন মজুমদার মারা যান।

এনবিআর সূত্রে জানা গেছে, এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বন্দর জেটির তিন কর্মচারীর মৃত্যু হয়। এছাড়া ৩০ মে পর্যন্ত কাস্টম হাউজ ও চট্টগ্রাম বন্দরের ৩৫ কর্মকর্তা ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২১ জন বন্দরের এবং ১৪ জন কাস্টমসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া কোভিড-১৯ এ আক্রান্তের উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে আছেন ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী।