সিপ্লাস ডেস্ক: নাটোরের ইসলামিয়া হোটেলের মালিক মো. শরিফুল ইসলাম (পচু) করোনায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে আজ সকালে খবরটি শোনে বড় ভাই বাবলু ইসলাম স্ট্রোক করে মারা যান।
শুক্রবার শহরের ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
এছাড়াও জাহাঙ্গীর আলম নামের তার আরেক ভাই করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই ভাইয়ের এক সঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

