Site icon CPLUSBD.COM

করোনায় দুবার ‘মৃত’ ঘোষণার পর বেঁচে উঠল শিশু

সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া এক শিশুকে দুবার মৃত ঘোষণার পরও বেঁচে উঠেসে সে। যুক্তরাষ্ট্রের কভিংটন শহরে আশ্চর্যজনক এ ঘটনা ঘটেছে।

 

যুক্তরাষ্ট্রে অনেক শিশুর ‘মাল্টি সিস্টেম ইনফ্লেমেটোরি সিনড্রোম’ দেখা যাচ্ছে। এ জন্য করোনা ভাইরাসকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

জুলিয়েটের অভিভাবকরা প্রথমে কিছু বুঝতে পারেননি কী হচ্ছে। কারণ তার শরীরে কোনও রকম অস্বস্তি বা ভাইরাসের উপসর্গ ছিল না। কিন্তু এর এক সপ্তাহ পর থেকে জ্বর, বমি আর তলপেটে ব্যথা শুরু হয় শিশুটির।

তাকে চিকিৎসা দেয়া হাসপাতালের রেডিয়োলজি বিভাগের প্রধান জেনিফার বলেন, জুলিয়েটের হয়তো অ্যাপেন্ডিসাইটিসে বা পাকস্থলীতে কোনও ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে। কিন্তু দ্রুত তার স্বাস্থ্যের অবনতি হয়।

পরে দেখা যায়, জুলিয়েটের হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে কমে গেছে। সাধারণত মিনিটে ৭০ থেকে ১২০ হৃৎস্পন্দন স্বাভাবিক। সেখানে জুলিয়েটের হৃৎস্পন্দন ছিল মিনিটে মাত্র ৪০ বার।

হাসপাতালের চিকিৎসকরা দেখতে পান জুলিয়েটের হৃৎস্পন্দন প্রায় বন্ধ হয়ে গিয়ে আবার সচল হয়েছে। মোট দুবার এমনটি হয়েছে জুলিয়েটের সঙ্গে।