নিউজটি শেয়ার করুন

করোনায় দেশে মৃত্যু ও শনাক্ত ফের বাড়ল

দেশে গত ২৪ ঘন্টায় আরও ১১ হাজার ৪৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৪৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার(৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৩৫ হাজার ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছে ২২ হাজার ৮৯৭ জন।

গত ২৪ ঘন্টায় ৪৭ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।

এর আগে রবিবার(৮ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১০ হাজার ২২৯ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here