কক্সবাজার প্রতিনিধি: করোনায় ঘরবন্দী হয়ে অসহায় হয়ে পড়েছে দিনমজুর, নিন্মবিত্ত, মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্ধ হয়ে গেছে আয় রোজগার। এমন অসহায়ত্ব ঘুচিয়ে দিতে প্রধানমন্ত্রী সারা দেশের মতো কক্সবাজারেও পাঠিয়েছেন উপহার তথা নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সাথেই ক্লান্তিহীন ছুটে চলা জনপ্রতিনিধিদের। করোনার শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে কক্সবাজারকে করোনামুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি মাঠে ময়দানে কঠোর অবস্থানে আছেন পৌরসভার মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে পৌরসভার কাউন্সিলরগন। ইতোমধ্যে মেয়রসহ কয়েকজন কাউন্সিলরও করোনা আক্রান্ত হয়ে পরে করোনা থেকে মুক্ত হয়ে আবারও ঝুঁকি নিয়ে মাঠে নেমেছেন। যদিও কয়েকজন কাউন্সিলর করোনা আক্রান্ত না হলেও পুরোপুরি ঝুঁকিতে। তাদের একজন পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি। করোনায়ও ঝড়-তুফান, বন্যাসহ সব দুর্ভোগে সবসময় পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি।
তারই ধারাবাহিকতায় শুক্রবার ( ৩ জুলাই) কর্মহীন দরিদ্র মানুষের ঘরেঘরে পৌঁছিয়ে দিলেন প্রধানমন্ত্রীর উপহার। এ সময় তিনি স্থানীয় জলদাস পাড়া, নতুন ফিশারিপাড়া, পানির কুপপাড়া, শিল্প এলাকা উত্তর নুনিয়াছড়া এলাকার ৪০০ পরিবারের মাঝে নিজ হাতে চাল বিতরণ করেন।
আগামীকাল শনিবারও ত্রান বিতরণ করা হবে। কাউন্সিলর শাহেনা আকতার পাখি বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র মানুষের জন্য উপহার পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানের নির্দেশনা মতে সঠিক হকদারদের ঘরেঘরে উপহার হিসেবে চাউল বিতরণ করা হয়েছে। দরিদ্র মানুষরা উপহার পেয়ে খুব খুশি হয়েছে। যারা আজকে বাদ পড়েছে তাদেরকে আগামীকাল ( শনিবার) দেওয়া হবে, ইনশাআল্লাহ।








