আদালত প্রতিবেদক: এবার করোনায় প্রাণ গেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ বিষয়টি জানিছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন বতমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

