নিউজটি শেয়ার করুন

করোনায় প্রাণ নিয়ে গেল চট্টগ্রাম ফটিকছড়ির মোহাম্মদ বেদারুল ইসলামের

আমিরাত প্রতিনিধি: বিশ্বব্যাপী করোনা কোভিট ১৯ প্রাণ কেড়ে নিল আরব আমিরাত আবুধাবির এক প্রবাসীর। গত ১০দিন পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবুধাবির মদিনা যায়েদ এনএমসি হসপিটালে ভর্তি হয়েছিলেন।

আজ রাত ১১ টায় (স্থানীয় সময়) প্রাণ কেড়ে নিল মোহাম্মদ বেদারুল ইসলামের। তার বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে বউ, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি থানার ধর্মপুর গ্রামের নিবাসী। বাবা মৃত মাস্টার শামসুল আলম। খবর টি আমাকে টেলিফোনের নিশ্চিত করেছেন উনার ছোট ভাই মোহাং শাহ আলম। বেদারুল ইসলাম বিগত ২৭ বছর ধরে আমিরাতে বসবাস করে আসতেছেন। আবুধাবির আল মুশরিফ এলাকায় এক আরবি ঘরে নাতুরের কাজ করতো। বেদারুল এর রাতের বাসস্থান ছিল আবুধাবির মদিনা যায়েদ এরিয়ায়।

আমি উনার মৃত্যুতে শোকাহত এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। পরম করুণাময় সৃষ্টিকর্তা সবার সহায় হোন।( বিঃদ্র এটা পুরাতন ভিসার কপি কিন্তু বর্তমানে ভিসার মেয়াদ আছে)।