নিউজটি শেয়ার করুন

জার্মান দৌড়বিদ করোনায় বাংলাদেশিদের পাশে

সিপ্লাস ডেস্ক: ৫২ কিলোমিটার ম্যরাথন দৌড়ের মাধ্যমে দেশের করোনায় আক্রান্ত ও দুস্থদের পাশে জার্মান প্রবাসী দৌড়বিদ শিব শংকর পাল।
মহামারি করোনার ক্রান্তিকালে বাংলাদেশের করোনায় আক্রান্ত ও গরিব এবং দুস্থদের সহায়তার জন্য ম্যারাথন দৌড়াচ্ছেন জার্মান দৌড়বিদ শিব শংকর পাল।

রোববার (২৬ এপ্রিল) জার্মানির মিউনিখ থেকে দুপুর দুইটায় ৫২ কিলোমিটার দীর্ঘ দূরপাল্লার ম্যারাথনে দৌড় শুরু করেন তিনি। শিব শংকর পর্যন্ত ১১১টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন।

তার দৌড়ানোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সেবামূলক সংগঠন বিদ্যানন্দ ও মিউনিখের প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ইউগেন্ড ফওর্ডারুং মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া।