নিউজটি শেয়ার করুন

করোনায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আউয়ালের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

আউয়াল খানকে কুমিল্লার দেবিদ্বারে দাফন করা হবে।

আউয়াল খান ছাত্রদল করাবস্থায় কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। পরে যুবদলের সহদফতর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। সবশেষ কমিটিতে তাকে কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক করা হয়।

আউয়াল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।