নিউজটি শেয়ার করুন

করোনায় বিশ্বব্যাপী জিডিপি লোকসান ৩ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে

সিপ্লাস প্রতিবেদক: কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর প্রভাবে বিশ্বব্যাপী জিডিপি লোকসান ৩ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশের মালয়েশিয়া হাইকমিশনের মন্ত্রীর উপদেষ্টা মোহাম্মদ খলিল ইব্রাহিম।

তিনি আরো বলেন, ‘সংক্রমণ নিয়ন্ত্রণ বা এর চেয়ে খারাপ পরিস্থিতিতে জনসাধারণকে সহায়তার জন্য মালয়েশিয়ার সরকার কোভিড-১৯কে একটি পেশাগত রোগ হিসাবে স্বীকৃতি দিয়েছে। সর্বাধিক জিডিপি লোকসানের ক্ষেত্রগুলি যেখানে পর্যটন বাণিজ্য অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে তার মধ্যে সবচেয়ে বেশিI পর্যটন বাণিজ্যে  মালয়েশিয়া এবং ফিলিপাইন ৪ দশমিক ৫ শতাংশের বেশি লোকসান দেখতে পাচ্ছে, যা চীনের চেয়েও উচ্চ মাত্রার। তেমনি, বাংলাদেশে আরএমজি শিল্প এখন পুরো শীতকালীন বিক্রয় মৌসুমে অর্ডার হারানোর শঙ্কায় রয়েছে। বসন্তে  বিক্রয়  আদেশ প্রত্যাহারের একমাত্র উপায় হল আগের তুলনায় আরও কম দামের প্রস্তাব দেওয়া।’

শনিবার (১৮ জুলাই) বিকালে অনলাইনে অনুষ্ঠিত “কোভিড-১৯ মহামারীর বর্তমান এবং মহামারী পরবর্তী পরিস্থিতিতে আরএমজি ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ এবং সুযোগ” শীর্ষক ওয়েবিনারে তিনি এ সব কথা বলেন।

রবির সৌজন্যে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এই ওয়েব টক সিরিজের আয়োজন করে।

বাংলাদেশ-মালয়েশিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি রাকিব মোহাম্মদ ফখরুল বলেন, ‘প্রধান গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ডগুলি করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য তাৎণিক রক্ষণাত্মক ভূমিকা নিয়েছে এবং এটি শ্রমিক কর্মসংস্থান, উপার্জন এবং সামগ্রিক ক্রিয়াকলাপগুলিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। পোশাক রফতানির উপর বাংলাদেশের অতি  নির্ভরতা তার অ্যাকিলিস হিল হিসাবে প্রমাণিত হতে পারে। বৃহত্তর স্কেল অর্ডার বাতিল এবং স্থগিতকরণের ফলে পুরো খাত জুড়ে তারল্য  সংকট দেখা দিচ্ছে; যা বিজিএমইএ সভাপতিকে আন্তর্জাতিক ক্রেতাদের এবং সরকারের উভয় পক্ষের  সমর্থনের জন্য আবেদন করতে অনেকটা বাধ্য করছে।’

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল বলেন, ‘আরএমজি শিল্পের এই ক্ষতিগ্রস্থ পরিস্থিতির প্রভাব কেবল এই শিল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং অন্যান্য শিল্প, গ্রাহক ও সেবা খাতে মারাত্মক প্রভাবক হতে পারে। আরএমজি শিল্পের সার্বিক মূল্য সংযোজন ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এবং পশ্চাৎ-সংযোগ শিল্পগুলি বিকশিত হওয়ার সাথে সাথে ৬৩ দশমিক ২ শতাংশে এসে দাঁড়িয়েছেI’

অনুষ্ঠানে বিজিএমইএর সিনিয়র উপ-সচিব নুর মোহাম্মদ আমিন রাসেল, বাণিজ্য বিশ্লেষণমূলক উপস্থাপনা উপস্থাপন করেন।

প্রাক্তন  সভাপতি সৈয়দ মোয়াজ্জাম হোসেন,  সহ-সভাপতি আনোয়ার শহীদ, মাহবুবুল আলম, সেক্রেটারি জেনারেল এবং
বিএমসিসিআই এর পরিচালক মাহবুবুল আলম শাহ ইন্টারেক্টিভ অধিবেশনে অংশ নেন।