Site icon CPLUSBD.COM

করোনায় ব্যাংক কর্মচারীসহ আক্রান্ত ৩, এ নিয়ে লোহাগাড়ায় মোট আক্রান্ত ৫০

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় ব্রাক ব্যাংকের লোহাগাড়া শাখার ১কর্মচারীসহ নতুন করে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২৭ মে) বিকালে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে রিপোর্টে তাদের দেহে করোনা পজেটিভ আসে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ তথ্য নিশ্চিত করেছেন আক্রান্তরা হলেন, লোহাগাড়া সদর ইউনয়নের দর্জি পাড়ার বাসিন্দা, আমিরাবাদ ইউনিয়ন ইউনিয়নের মাস্টার পাড়ার বাসিন্দা জাহেদ , অপরজন পুটিবিলা ইউনিয়নের মাওলানা পাড়ার আবদুল্লাহ বাসিন্দা।

ডাঃ মোহাম্মদ হানিফ জানান, এ নিয়ে লোহাগাড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৫০ জন,মোট সুস্থ ২২ জন। এদের মধ্যে হাছির পাড়ার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।