নিউজটি শেয়ার করুন

করোনায় ভাইয়ের মৃত্যুর তৃতীয় দিনে বোনের মৃত্যু

করোনায় ভাইয়ের মৃত্যুর তৃতীয় দিনে বোনের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সৈয়দ বাড়ীর মৃত সৈয়দ মুহাম্মদ মকছুদুর রহমানের কন্যা সৈয়দা সুলতানা রিজিয়া বেগম (৫৫) করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

এর দুই দিন আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান তার বড় ভাই জাহাঙ্গীর আলম সওদাগর।

৮ জুন মঙ্গলবার দাফন-কাফনে গাউসিয়া কমিটি বাংলাদেশের দাফন টিমের সহযোগিতা চাওয়া হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ দাফন কাফন টিমের প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার চাঁন্দগাও মানবিক টিম, কোতোয়ালি মানবিক টিম ও মাদার্শা মানবিক টিমকে সহযোগিতার নির্দেশ দেন।

এতে ভোর রাতে হাসপাতালে চান্দগাঁও টিমের মিকা, ফারজানা আক্তার, আঞ্জু, মোঃ ওমর ফারুক, মোহাম্মদ মহসিন মৃতদেহের গোসল ও কাফন পরিধান করেন এবং কোতোয়ালি মানবিক টিমের মোঃ মেহের আলী মামুন, মোঃ শওকত আলী পন্নী, মোঃ শাহ আলম সালাম এ্যাম্বুলেন্স সহায়তা দেন।

মৃতদেহ বাড়ীতে আনা হলে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার নির্বাহী সদস্য ও ১০ নং উত্তর মাদার্শা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামশেদের নেতৃত্বে গাউসিয়া কমিটি সৈয়দ বাড়ী ইউনিট শাখার মাধ্যমে দাফন সম্পন্ন করা হয়।

দাফনকাজে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দবাড়ী ইউনিট শাখার সৈয়দ রেজাউল করিম মাসুদ, মাওলানা সৈয়দ মুহাম্মদ সাদ্দাম হোসেন, সৈয়দ মুহাম্মদ আবুল বয়ান, সৈয়দ মুহাম্মদ শাহেদুল ইসলাম আরিফ, সৈয়দ মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ মামুন।

উল্লেখ্য, গত ৫ জুন শনিবার হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সৈয়দ বাড়ীর মৃত সৈয়দ মুহাম্মদ মকছুদুর রহমানের পুত্র সৈয়দ জাহাঙ্গীর আলম সওদাগর (৬১) করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। পরে মাদার্শা গাউসিয়া কমিটি টিম দাফন-কাফন করেন।

করোনায় ভাইয়ের মৃত্যুর তৃতীয় দিনে বোনের মৃত্যু