ইশতিয়াক আসিফ, দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি: চট্টগ্রামে ফটিকছড়ির আমিরাত প্রবাসী তৌহিদুল আলম(৪০) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে আর এক মেয়ে রেখে যান।
ফটিকছড়ির জেলার হারুয়ালছড়ি নোয়াহাটের মাস্টার আবুল হাশেম চৌধুরী প্রকাশ পুট্টু মাস্টারের চার সন্তানের মধ্যে তৌহিদুল আলম ছিলেন তৃতীয়।
করোনায় আক্রান্ত হলে তৌহিদুল আলমকে মেডিকেলে ভর্তি করানো হয়। ১৫ দিন চিকিৎসারত অবস্থায় ছিলেন তিনি। পরে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হঠাৎ হৃদ ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
তবে জানা যায়, মৃত্যুর পর তার করোনা টেস্ট রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। তাই তার লাশ দেশে পাঠানোর প্রচেষ্টা চলছে জানায় তার নিকট আত্মীয়-স্বজনরা।








