Site icon CPLUSBD.COM

করোনায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা হাজী শফী

সিপ্লাস প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাকলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রকাশ হাজী শফী মারা গেছেন।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রয়াত আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের পরিবারের একজন সদস্য জানান, করোনা পজিটিভ অবস্থায় বেশ কয়েকদিন ধরে জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।