Site icon CPLUSBD.COM

করোনায় মারা গেলেন সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস

সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস মারা গেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মহামারি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৭০৯ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ ১০ হাজার ৫১০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।