সিপ্লাস ডেস্ক: করোনায় আক্রান্ত সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আনজীবী মঞ্জু নাজনীন রোজি মারা গেছেন।
রোববার (১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি হাসপাতালে) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রায় ২০ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঞ্জু নাজনীন রোজী পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা গেছেন।
নাজনীন রোজীর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তিনি আইনাঙ্গনে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।








