নিউজটি শেয়ার করুন

করোনায় মারা যাওয়া সম্মুখ যোদ্ধাদের স্মরণে যুবলীগের দোয়া মাহফিল

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এসরারুল হকের উদ্যোগে করোনায় মারা যাওয়া সম্মুখ যোদ্ধাদের স্মরণে দোয়া প্রার্থনা ও কুরআন খতম করা হয়। মাদ্রাসা-এতিমখানার ছাত্র-ছাত্রীদের জন্য করেছেন দুপুরের খাবারের ব্যবস্থা।
গতকাল ১৭ জুলাই শুক্রবার নগরীর চাঁদগাঁও আবাসিক এলাকায় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিনিই জানান “নিজ নিজ দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা করোনায় আক্রান্ত হয়েছেন। বিরাজমান পরিস্থিতিতে যারা মৃত্যুবরণ করেছেন এবং করোনা আক্রান্ত হয়ে এখনো যারা চিকিৎসা সেবা নিচ্ছেন তাদের রোগ মুক্তির কামনায় মহান আল্লাহ্’র নিকট দোয়া প্রার্থনার উদ্দেশ্যেই এই আয়োজন।