সিপ্লাস প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির শিক্ষক লায়ন নাজমুল কবির মারা গেছেন।
মৃত্যুর আগে তিনি ফেইস বুকে স্ট্যাটাসে বলেছেন, ইম্পেরিয়াল হাসপাতালের টেষ্ট ভুলে ভরা।
সোমবার (২০ জুলাই) বিকেলে মা ও শিশু হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন তিনি মৃত্যু বরণ করেন।
তিনি লায়ন্স অব অব চিটাগং সেন্ট্রাল এর প্রাক্তন সভাপতিও ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লিও এর সাবেক জেলা সভাপতি মো.ওবাদুর রহমান।

এদিকে গত দশ জুলাই তিনি তার ফেইসবুকে দেয়া একটি স্ট্যাটাসে বলেন, যারা ইম্পেরিয়ালে করোনা টেষ্ট করেছেন দয়া করে আবার করুন। ভুলে ভরা। সাবধান।








