সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও জনের ৩৪ মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৯৫ জনে।
শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৫৭ টি নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন।
এদিকে মৃত ৩৪ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ২ জন নারী। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩০ জন এবং বাড়িতে ৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৩ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন।
এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ৩ জন মৃত্যুবরণ করেছেন।

