সিপ্লাস ডেস্ক: ”ঘরে থাকব, নিরাপদে শিখব” স্লোগানে চট্টগ্রামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল” করোনা ভাইরাসের এই অবরুদ্ধ সময়ে শিশুদের উপর মানসিক চাপ কমাতে সব শিশুদের জন্য অনলাইনে উন্মুক্ত ভাবে মানসম্মত প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে।
করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর এপ্রিল মাসের ৪ তারিখ থেকে শুরু হওয়া অনলাইন ক্লাসের জন্য সিভার শিক্ষকরা শিশুদের উপযোগী ক্লাসের ভিডিও কন্টেন্ট তৈরি করে যাচ্ছে। তাছাড়া সিভার সম্মানিত উপদেষ্টা ও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শিশুদের নিয়ে কাজ করা বিশিষ্ট শিল্পী রেজাউন নবী শিশুদের জন্য ক্রিয়েটিভ ভিডিও কন্টেন্ট তৈরি করছেন।
সিভার ফেসবুক পেইজ ও ইউটিউভ চ্যানেলে নিয়মিত ভাবে ক্লাসের ভিডিও আপলোড করা হয় এবং এই পর্যন্ত প্রায় ৩ লক্ষের বেশিবার সিভার অনলাইন ক্লাসের ভিডিও গুলো দেখা হয়। অনলাইন ক্লাস অনুসরণ করে শিশুদের বাসায় করা বিভিন্ন এক্টিভিটির ছবি ও ভিডিও শিশুদের উৎসাহ দেয়ার জন্য সিভার ফেসবুক ও ইউটিভব চ্যানেলে আপলোড করা হয়।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যেন এসব সুবিধা থেকে বঞ্চিত না হয় তাই তাদের কথা চিন্তা করে অনলাইনে বিশেষ ক্লাস চালু করেছে সিভা SEN ডিপার্টমেন্ট।
অভিভাবকরা বলছেন, লকডাউনের কারণে স্কুল বন্ধ, এক্ষেত্রে শিশুরা অবাধে চলাফেরা করতে পারছেনা। চারিদিকে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের মাইল্ড ডিপ্রেশন বা অল্পতে বিষন্নতায় ভোগার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় বাড়িতে বসে পড়শোনা চালানো, শিশুদের মানসিক ভাবে চাঙ্গা রাখা এবং নিজেদের এগিয়ে রাখার ক্ষেত্রে সিভা এই ভার্চুয়াল ক্লাস সাহায্য করবে।

সিভার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাসান মুরাদ বলেন বাংলাদেশের একমাত্র স্কুল হিসেবে ‘‘দুবাই ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড-২০১৮’’ এ বছরের সেরা প্রি স্কুল হিসেবে নির্বাচিত হওয়া ‘সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের’ আন্তর্জাতিক মানের প্রাক-প্রাথমিক শিক্ষা আনুষ্ঠানিক শিক্ষা শুরু করার আগে শিশুর শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও প্রস্তুতিমূলক শিক্ষা শিশুদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, ভাষাগত ও সামাজিক বিকাশের মজবুত ভিত্তি তৈরি করে থাকে। মহামারি করোনা নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করার শুরু থেকেই সিভার প্রি-প্লে থেকে কেজি সেকশনের শিশুদের উপযোগী করে অনলাইনে ক্লাস নেয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ।
সিভার প্রতিষ্ঠাতা পরিচালক নুসরাত জাহান মিশু বলছেন, অনলাইন ক্লাস চলাকালীন সময়ে প্রশ্ন করার সুযোগ থাকায় খুশি অভিভাবক ও ক্ষুদে শিক্ষার্থীরাও। তারা শিক্ষকের সাথে কথা বলে নিজেদের পড়া বুঝেও নিচ্ছেন। আর শিক্ষকও তাদের পড়া সাবলিলভাবে বুঝিয়ে দিচ্ছেন। প্রয়োজনে শিক্ষকরা ফোনে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে একাডেমিক বিষয়ে কথা বলছেন, এ কারণে টানা বন্ধের প্রভাব পড়ছেনা শিক্ষার্থীদের একাডেমিক পড়াশুনায়।
তিনি বলেন সিভা স্কুলের ২০২০ ও ২০২১ সেশনের ভর্তি কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে, সবার অনুরোধে মানবিক বিবেচনায় বর্তমানে ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে, কেউ চাইলে নিরাপদে ঘরে বসে ভিডিও চ্যাটে কথা বলে সন্তানের স্কুলে ভর্তি নিশ্চিত করতে পারবে ।
সিভা স্কুল কর্তৃপক্ষ অনলাইন ক্লাস সফল করার নিরন্তর চেষ্টার জন্য সিভার সব শিক্ষক ও সম্মানিত অভিভাবকদের ধন্যবাদ জানাই। “সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল” সব সময় শিশুদের মানসিক সুস্থতা ও আনন্দদায়ক শিক্ষা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।








